ঈদুল আযহার দিনেও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ পুশইন, কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে সীমান্তে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।
২৮ মে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ। তিনি জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে বিশেষ সতর্কতা বজায় থাকবে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, বিজয়নগর এবং কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারত সীমান্তবর্তী এলাকায়। ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা বাড়ে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ বলেন, অবৈধভাবে ভারত থেকে পুশইন প্রতিরোধ, চামড়া পাচার বন্ধ এবং মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা ঈদের দিনেও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মানুষের ঈদযাত্রা নিরাপদ রাখতে ঢাকা-সিলেট মহাসড়কেও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com