সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী ২০ মে ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, মাদক এবং চোরাচালান দমনে সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই মাদক জব্দ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com