ব্রেকিং

x

ভারতের ত্রিপুরায় ১১ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরায় ১১ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত বাংলাদেশীরা

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় ১১ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার স্যান্দন পত্রিকার অনলাইন সংস্করণে এ তথ্য প্রকাশ হয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় আগরতলা রেলস্টেশনে সেখানকার রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় স্টেশনের ফ্লাটর্ফম থেকে একসাথে ১১ জন বাংলাদেশী নাগরিকসহ সেখানকার তিনজন দালালকে গ্রেপ্তার করে রেল পুলিশ।
গ্রেপ্তারকৃত বাংলাদেশীরা হল মোহম্মদ রুবেল, কামরুল হাসান, মোহম্মদ সায়িম, কাসেম মিয়া, মোহম্মদ আইয়ুব আলি, সোহাগ মিয়া, কামাল উদ্দিন, মনোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম ও পারভিন বেগম।


পুলিশকে তারা জানায় বাংলাদেশ-ভারতের দালালদের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে এসেছে। দুরপাল্লার ট্রেনে করে চেন্নাই ও আমেদাবাদ যেতে চেয়েছিল। আজ রবিবার পুলিশ রিমান্ডের আবেদন কওে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। বাংলাদেশী নাগরিকদের মধ্যে বেশির ভাগই খাগড়াছড়ি ও নড়াইল জেলার বলে খবরে বলা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!