ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ফখরুল উদ্দিন বাঘাউড়া গ্রামের আহাজ উদ্দিনের ছেলে।


অভিযানকালে তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০ টি বল্লম ও টেঁটা এবং ২টি রামদা উদ্ধার করা হয়।


নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!