ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।


গ্রেফতাররা হলেন— চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল হক চৌধুরী।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রফিকুল ইসলাম ও আজহারুল হক চৌধুরীর নামও রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!