ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক সদস্য আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।


রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের জেলা সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!