ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে একজন নিহত

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা-এ নৌকায় বসা নিয়ে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


আজ ২৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার মনোবাবুর নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।


নিহত হানিফ মিয়া উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া নদীপথে নৌকাযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় নৌকার নিচে বসাকে কেন্দ্র করে একই গ্রামের এলেম খাঁর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!