ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা এলাকায় আজ ৪ মে সোমবার সকালে ৬০ বিজিবির অভিযানে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়।
জব্দ করা পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা বিওপির টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপভ্যানে করে পাচারের সময় ওষুধ, কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com