ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল আসামি, জনতার হাতে আটক আরেকজন

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল আসামি, জনতার হাতে আটক আরেকজন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পুলিশের হেফাজত থেকে শাহিন নামে মাদক মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। একই সময় পালানোর চেষ্টা করা সজল নামে অপর এক আসামিকে উপস্থিত জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।


মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।


পালিয়ে যাওয়া শাহিন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার হাসেম মিয়ার ছেলে। আটক সজল একই এলাকার জালাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহিন ও সজলকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, আদালতে তোলার আগেই দুই আসামি পালানোর চেষ্টা করে। এ সময় শাহিন হাতকড়াসহ পালিয়ে যায়। পরে উপস্থিত জনতার সহায়তায় সজলকে আটক করা হয়।

পালিয়ে যাওয়া আসামি শাহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!