ফেসবুক লাইভে ভারত বিরোধী মন্তব্য করায় রোববার শেখ আলমগীর (৩৫) নামে এক বাংলাদেশী পর্যটকের (টুরিস্ট) ভিসা বাতিল করেছে ভারত সরকার। এই পর্যটক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া গ্রামের নুরু শেখের পুত্র। আজ সোমবার ভারতের এই মুর্হুতে অনলাইন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করেছে।
খবরে পুলিশের বরাদ দিয়ে বলা হয়েছে পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে গিয়েছিলেন শেখ আলমগীর। এরপর ভারত থেকেই এই ভারতের সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন যুবক, সঙ্গে লাইভও করেন। তিনি আগ্রা তাজমহল বেড়াতে গিয়ে সেখান থেকে একটি লাইভ ভিডিও করে ফেসবুকে লিখেছিলেন, “১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার সময় এসেছে বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করা। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন। পোস্টটি ভাইরাল হতেই ভারতীয় গোয়েন্দা বাহিনী তাঁকে রাষ্ট্রদ্রোহী হিসেবে শনাক্ত করে। এরপর দীর্ঘ তদন্ত শেষে শেখ আলমগীরের ভারতীয় ভিসা রোববার বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com