সীমান্তে প্রায় ৬৭ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি সদস্যরা। আজ বুধবার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া, কুমিল্লা জেলার বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, কসবা, বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা ভারতীয় চিনি ৫৩৫৫ কেজি, কম্বল ১ টি, সাবান ১৩ পিস, নেহা মেহেদী ১৭২০ পিস, বাঁজি ৩৯০ পিস. চাউল ১৭৮১ কেজি, অলিভ ওয়েল ৫৮২ পিস, রসুন ১২২ কেজি, পন্ডস পাউডার ১৫৩০ পিস, মাছ ৮০ কেজি, শাড়ি ৪০২ পিস, গরু ৪ টি, হুইস্কি ৪৯ বোতল, বিয়ার ১০৩ বোতল ও গাঁজা ১৫ কেজি উদ্ধার করে। সীমান্তে বিজিবির অবস্থান টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত চোরাই পন্যের মূল্য ধরা হয়েছে ৬৭ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com