ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৪:৫৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরিট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাকিব মিয়া ঢাকা মহাখালী (ওয়াললেস গেট) এলাকার গনি মিয়ার ছেলে।


ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানান, সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী মাদরাসার সামনে দ্রুতগতির একটি লরিট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!