ব্রেকিং

x

ত্রিপুরায় বাংলাদেশী ৪ কিশোর আটক

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | ৯:০৯ অপরাহ্ণ

ত্রিপুরায় বাংলাদেশী ৪ কিশোর আটক

ভারতের ত্রিপুরায় চারজন বাংলাদেশী কিশোর আটক হয়েছে। আজ বুধবার সেখানকার উদয়পুর রেলস্টেশন থেকে স্থানীয় রাধাকিশোরপুর থানা পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের সঙ্গে এক ভারতীয় দালালও আটক হয়েছে।  আজ জাগরণ ত্রিপুরা অনলাইন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করেছে।


প্রকাশিত খবরে বলা হয়েছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার উদয়পুর রেলস্টেশন থেকে বাংলাদেশের চারজন ১৭ বছর বয়সী কিশোরকে আটক করে। তারা রেলপথে ওড়িশা রওয়ানা হয়েছিল। তাদের কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় ৭১৮৬ টাকা, ভারতীয় মুদ্রায় ৪০,১২০ টাকাসহ ৫টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে মামলা নিয়েছে পুলিশ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!